নানাবাড়ির জেলা ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান নানাবাড়ির জেলা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর ফেনী সফরের বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং একাধিক কর্মসূচিতে অংশ নিতে এক দিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী।সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।আড়ও পড়ুন,আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন গোলাম পরওয়ারের শিরোনাম ২প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ফেনীতে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।ফেনী জেলার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পারিবারিক সম্পর্কও রয়েছে। তাঁর নানা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।প্রধানমন্ত্রীর এই সফরে বন্যা নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানি, সামাজিক সুরক্ষা এবং কৃষকদের সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। এক দিনের সফর শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে তাঁর ফেনী সফর।