শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংকগুলোতে পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম বা এওএফ, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য বা কেওয়াইসি এবং হিসাব বিবরণী বা স্টেটমেন্ট চাওয়া হয়েছে। জানা গেছে, বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই বার্তায় সালমান মোহাম্মদ মুক্তাদিরের নাম উল্লেখ করে জরুরি ভিত্তিতে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।বিএফআইইউ ব্যাংকগুলোকে তার নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি পাঠাতে বলেছে। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত হিসাবগুলোর সুদ আয় ও উৎসে কর বা টিডিএস-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য এক ঘণ্টার মধ্যে নির্ধারিত গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে বলা হয়। আড়ও পড়ুন,দেশভাগের পর প্রথমবার ব্রহ্মপুত্র নৌপথে ভারত থেকে বাংলাদেশে পণ্য আসছেপাশাপাশি বিএফআইইউর সংশ্লিষ্ট পরিপত্রের ধারা উল্লেখ করে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। সম্প্রতি তার কার্যালয়ে ভাঙচুরের একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এ ঘটনায় তিনি প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের কথা বললেও পরে জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি।এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া কনটেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে বিএফআইইউ কেন এই তথ্য চেয়েছে, সে বিষয়ে চিঠিতে উল্লেখিত নির্দিষ্ট কারণ বা পরবর্তী কোনো পদক্ষেপের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।