শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারি

দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারি

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা। এটি জিম ক্যারির তৃতীয় বিয়ে।গত ৩০ সেপ্টেম্বর জিম ক্যারির মুখপাত্র মার্কিন সাময়িকী পিপলকে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায় বা কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।জিম ক্যারি ও মিন আহর সম্পর্কের বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যে আগে থেকেই জানা ছিল। তবে দুজনকে প্রকাশ্যে খুব কমই একসঙ্গে দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।সেই অনুষ্ঠানে মঞ্চে মিন আহকে নিয়ে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন জিম ক্যারি। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে প্রথমে নিজের মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি। পরে মিন আহকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্ক কবে থেকে, তা তারা প্রকাশ্যে জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের একটি দাতব্য কৌতুক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাদের একসঙ্গে বের হওয়ার ছবি প্রকাশিত হয়।আড়ও পড়ুন,কানাডার লেক লুইজে মেরিলিন মনরো থেকে হৃতিক রোশনের সিনেমার স্মৃতি এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।এর আগে জিম ক্যারি দুবার বিয়ে করেছিলেন। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র সন্তান জেন ক্যারি। প্রায় আট বছর সংসারের পর ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ ছবির সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম। তবে এক বছরের মধ্যেই ১৯৯৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।এদিকে ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি অভিনয়েও ফিরছেন জিম ক্যারি। ‘দ্য জেটসনস’ অ্যানিমেটেড সিরিজের লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তার সঙ্গে কাজ চলছে। পাশাপাশি ‘সনিক দ্য হেজহগ ৪’ ছবিতেও ড. রোবটনিক চরিত্রে ফেরার কথা রয়েছে তার।জিম ক্যারির তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তার ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে তার ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ অভিনয় ক্যারিয়ার নিয়ে।