শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
নাগাল্যান্ডে সন্দেহভাজন অবৈধ মদ পান করে ১৯ জনের মৃত্যু

নাগাল্যান্ডে সন্দেহভাজন অবৈধ মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন অবৈধ মদ পান করে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে রাজ্যের মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। নাগাল্যান্ড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভেসুপ্রা কেজো জানান সন্দেহভাজন অবৈধ মদ পান করার পর এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মদই মৃত্যুর নিশ্চিত কারণ কি না তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করছে কর্তৃপক্ষ।ঘটনার পর মদের উৎস এবং সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মদ ও বিয়ারও জব্দ করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী তুয়েনসাং জেলায় এর আগেও ১০ ও ১১ সেপ্টেম্বর কয়েকজনের মৃত্যু হয়। অসুস্থ হওয়ার আগে মৃতদের অনেকেই মদ পান করেছিলেন বলে জানা গেছে।অসুস্থ ব্যক্তিদের মধ্যে ঝাপসা দেখা তীব্র মাথাব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছিল। এসব উপসর্গের পর কয়েকজনের মৃত্যু হয়।তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মৃতদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে গুয়াহাটির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।আড়ও পড়ুন,ট্রাম্প সি বৈঠকে বাণিজ্য সমঝোতায় সামান্য অগ্রগতিপরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।তদন্তে ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্তের স্বার্থে এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।নাগাল্যান্ডে ১৯৮৯ সালের নাগাল্যান্ড মদ সম্পূর্ণ নিষিদ্ধকরণ আইনের আওতায় মদ তৈরি বিক্রি সংরক্ষণ ও পান নিষিদ্ধ। আইনটি ১৯৯০ সালের এপ্রিল থেকে কার্যকর রয়েছে।এদিকে ঘটনার পর সাধারণ মানুষকে অপরিচিত অনুমোদনহীন বা সন্দেহজনক উৎস থেকে মদ পান না করার পরামর্শ দিয়েছে পুলিশ।মদ পান করার পর ঝাপসা দেখা মাথা ঘোরা তীব্র মাথাব্যথা শ্বাসকষ্ট কিংবা জ্ঞান হারানোর মতো কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।নাগাল্যান্ডে একসঙ্গে এত মানুষের মৃত্যুর ঘটনায় অবৈধ মদ সরবরাহের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করেছে কর্তৃপক্ষ।