তরঙ্গশক্তি মহড়ায় ভারতের মাটিতে মার্কিন ছয় এফ-৩৫
ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। একই সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছেন।ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুই শতাধিক সদস্য যোধপুরে পৌঁছেছেন। তাদের সঙ্গে রয়েছে মার্কিন বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ ফাইটার জেট।মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় এই প্রথম যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অংশ নিচ্ছে। একই সঙ্গে এই মহড়ার মাধ্যমে ভারতে প্রথমবারের মতো এফ-৩৫ যুদ্ধবিমানের অংশগ্রহণ ঘটছে।এফ-৩৫ লাইটনিং-২ পঞ্চম প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। স্টেলথ প্রযুক্তি এবং উন্নত সেন্সর ব্যবস্থার কারণে আধুনিক সামরিক বিমানগুলোর মধ্যে এটি বিশেষভাবে আলোচিত। আকাশযুদ্ধের পাশাপাশি স্থলভিত্তিক বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহারের জন্যও বিমানটি তৈরি করা হয়েছে।আড়ও পড়ুন,সিডনিতে নারী ও দুই শিশুর মরদেহ বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি গ্রেপ্তার‘তরঙ্গশক্তি ২০২৬’ মহড়ায় বিভিন্ন দেশের বিমান বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। এ ধরনের বহুজাতিক মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যৌথ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি বিভিন্ন দেশের বিমান বাহিনীর মধ্যে সমন্বিতভাবে অভিযান পরিচালনার সক্ষমতাও অনুশীলন করা হয়।মহড়ায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের অংশগ্রহণকে দুই দেশের বিমান বাহিনীর সহযোগিতার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে তুলে ধরেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি মার্কিন বিমানসেনা ও যুদ্ধবিমান ভারতে পৌঁছানোর ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন।রাজস্থানের যোধপুরে বর্তমানে মার্কিন যুদ্ধবিমান ও বিমানসেনারা অবস্থান করছেন। মহড়াকে কেন্দ্র করে ভারতীয় ও মার্কিন বিমান বাহিনীর মধ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও সমন্বিত কার্যক্রম পরিচালিত হবে।এদিকে ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ এফ-৩৫ যুদ্ধবিমানের অংশগ্রহণ আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। বহুজাতিক এই মহড়ায় বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে।