সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
মহাসড়কে মেয়াদোত্তীর্ণ ওষুধ

মহাসড়কে মেয়াদোত্তীর্ণ ওষুধ

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মনসুর ধুল্যা এলাকায় মহাসড়কের পাশে এসব ওষুধ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ বরাদ্দ না থাকলেও মেয়াদোত্তীর্ণের পর তা যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হচ্ছে, যা সরকারি ওষুধের সঠিক ব্যবস্থাপনা ও সুশাসনের ওপর বড় প্রশ্ন চিহ্ন তুলে ধরছে। এর আগে গত ২৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ পিকআপ ভ্যানে করে রাতের আঁধারে যমুনা নদীতে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। আরও পড়ুন,বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যুসেই ঘটনায় জড়িত অভিযোগে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মো. সোহেলকে ওএসডি এবং অফিস সহকারী মো. ফরহাদকে শাস্তিমূলক বদলি করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে আবারও মহাসড়কের পাশে সরকারি ওষুধ পাওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, রাস্তার পাশে সরকারি স্বাস্থ্য বিভাগের সিলযুক্ত ওষুধপত্র পড়ে থাকার খবর তিনি শুনেছেন। তবে তাঁর দাবি, মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের নিয়মিত বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। কে বা কারা এই ওষুধগুলো মহাসড়কের পাশে ফেলে গেছে, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। অন্যদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।