প্রথমবারের মতো আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এক রেটিং পয়েন্টের ব্যবধানে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন তিনি।সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আবরারের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩৬। অন্যদিকে রশিদ খান নেমে গেছেন দুই নম্বরে। আবরারের ক্যারিয়ার সেরা রেটিং অবশ্য আরও বেশি। একসময় তাঁর রেটিং পয়েন্ট ছিল ৭৫৭।সর্বশেষ ভারত সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি রশিদ খান। তিন ম্যাচে তিনি নিয়েছেন চার উইকেট। তবে এই সময়ে তাঁর বোলিংয়ে রান খরচের হার ছিল ওভারপ্রতি ৯ দশমিক ৮২ রান। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আবরার সর্বশেষ ম্যাচ না খেলেও উঠে গেছেন শীর্ষে।টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা আবরারের জন্য এটি বিশেষ অর্জন। পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।আড়ও পড়ুন,২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারএর আগে পাকিস্তানের হয়ে টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন উমর গুল সাঈদ আজমল ইমাদ ওয়াসিম এবং শহীদ আফ্রিদি। এবার সেই তালিকায় যুক্ত হলো আবরার আহমেদের নাম।এদিকে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন হয়নি। ভারতের ঈশান কিষাণ এখনো আছেন এক নম্বরে।তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন চতুর্থ স্থানে। ফলে বোলারদের তালিকায় আবরার আহমেদের উত্থান এবং ব্যাটসম্যানদের তালিকায় হ্যারি ব্রুকের বড় লাফ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বশেষ র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে সামনে এসেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।