জুলাই শহীদদের পরিবারের পাশে থাকার ঘোষণা বিএনপি সরকারের রাশেদ খান
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সরকার সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। একই সঙ্গে শহীদদের পরিবার ন্যায়বিচার পাবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।রাশেদ খান বলেন, ‘অনেক আগে থেকেই এ এলাকায় আসার ইচ্ছা ছিল। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়ে গোটা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছেন। ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা আমার নৈতিক দায়িত্ব ছিল। আরও পড়ুন,হাসিনা দেশে ফিরলে আইন নিজস্ব গতিতে চলবেএ পরিবার তাদের সন্তানকে হারিয়েছে। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’তিনি আরও বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলের ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ‘গণ-অভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলের কোনো ভূমিকা নেই—এ ধরনের একটি মিথ্যা ও নেতিবাচক ধারণা জামায়াত ও এনসিপি প্রচার করার চেষ্টা করছে।’তিনি বলেন, ‘আপনারা জানেন, যেদিন রংপুরে আবু সাঈদ শহীদ হন, একই দিন একই সময়ে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানাতেই আমি কক্সবাজারে এসেছি।’এ সময় স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মী এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাশেদ খানকে ফুলেল শুভেচ্ছা জানান।উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনের সময় ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা ছিলেন।