জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।বুধবার ২৩ সেপ্টেম্বর বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির এ তথ্য জানান।মন্ত্রী বলেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।এছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়াও বাড়ানো হয়েছে। আগে সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।নৌপরিবহনমন্ত্রী বলেন ভাড়া বৃদ্ধি কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করেই সর্বনিম্ন পর্যায়ে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।আড়ও পড়ুন,সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হলে গণমাধ্যমের সমস্যা কমবে কাদের গনিতিনি আরও বলেন তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না। এর আগে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানান মালিকরা। এ জন্য একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহনমন্ত্রীর কাছে চিঠি দেন তারা।এদিকে একই দিন বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর কথা জানায়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।