শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
আলিয়ার নতুন লুকে বাড়ল লাভ অ্যান্ড ওয়ারের উত্তেজনা

আলিয়ার নতুন লুকে বাড়ল লাভ অ্যান্ড ওয়ারের উত্তেজনা

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমায় রণবীর কাপুরের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এবার প্রকাশ করা হয়েছে সিনেমাটিতে আলিয়ার নতুন লুক।প্রকাশিত পোস্টারে রেট্রো ক্যাবারে সাজে দেখা গেছে আলিয়াকে। চেয়ারে বসা অবস্থায় থাকা অভিনেত্রীর পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট। মাথায় ছিল বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ এবং চোখের তীক্ষ্ণ অভিব্যক্তিতে তাঁর পুরো উপস্থিতিতে ফুটে উঠেছে পুরোনো দিনের রেট্রো আমেজ।সিনেমাটির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার নতুন লুক প্রকাশ করে লিখেছেন ‘আগ ভি দিলোঁ কি জান ভি’। পোস্টার প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। আলিয়ার নতুন সাজ ও চরিত্রের উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।এর আগে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করা হয়েছিল। এবার আলিয়ার নতুন লুক সামনে আসায় সিনেমাটির গল্প এবং দুই তারকার চরিত্র নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত এই সিনেমায় আলিয়ার সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় বানসালির পরিচালনায় অভিনয় করেছিলেন আলিয়া।অন্যদিকে রণবীর কাপুরের সঙ্গে বাস্তব জীবনের দাম্পত্য সম্পর্কের পর্দার রসায়নও সিনেমাটির অন্যতম আকর্ষণ। ‘ব্রহ্মাস্ত্র’র পর আবারও জুটি হিসেবে বড় পর্দায় দেখা যাবে রণবীর ও আলিয়াকে।আড়ও পড়ুন,নির্মাতারা একের পর এক অভিনয়শিল্পীর নতুন লুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির প্রচারণা এগিয়ে নিচ্ছেন। এতে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বাড়ছে।সঞ্জয় লীলা বানসালির এই সিনেমাটি সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। প্রচলিত ঐতিহাসিক বা পিরিয়ড সিনেমার বাইরে গিয়ে এবার ভিন্ন ধরনের গল্প ও আবহে কাজ করছেন পরিচালক।‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল।