রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে রাফিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় রাফিয়ার মা ও ছোট বোনসহ মাহিন্দ্রার আরও চার যাত্রী আহত হয়েছেন।সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদী গ্রামের মনির হাওলাদারের মেয়ে।পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারকে সঙ্গে নিয়ে মাহিন্দ্রায় করে টেকেরহাট বন্দরের দিকে যাচ্ছিল রাফিয়া। মাহিন্দ্রাটি বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।সংঘর্ষে মাহিন্দ্রাটি ক্ষতিগ্রস্ত হয় এবং রাফিয়াসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আড়ও পড়ুন,নিরাপত্তার বিকল্প খুঁজছেন অভিভাবকেরারাদুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে রাফিয়ার মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারও রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।মস্তফাপুর হাইওয়ে থানার এসআই আনোয়ার জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত খান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। হাসপাতাল থেকে নিহত কিশোরীর মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।