দুবাইয়ের একটি সমুদ্রসৈকতে বিদেশি এক নারীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য এবং অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করার ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন এক প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর। ঘটনাটি নিয়ে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ছড়িয়ে পড়া স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি ক্যামেরা চালু করে নারীদের দিকে যাওয়ার আগে একটি আপত্তিকর মন্তব্য করেন। এরপর পানিতে গিয়ে সেখানে থাকা এক বিদেশি নারীর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করলে ওই নারী অস্বস্তি প্রকাশ করে সরে যান।ভিডিওটি প্রথমে ওই ব্যক্তির নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয় বলে জানা গেছে। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ব্যবহারকারীদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং ঘটনাটিকে হয়রানি হিসেবে উল্লেখ করেন।আড়ও পড়ুন,১০ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন কাজী শুভসামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনাটি দুবাই পুলিশের নজরে আনার আহ্বানও জানিয়েছেন অনেকে।সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন আইনত দণ্ডনীয় হতে পারে। দেশটির সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় জরিমানা ও কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।তবে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে আলোচনার মধ্যেই এখন পর্যন্ত দুবাই পুলিশ ওই ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগ ও প্রতিক্রিয়ার পাশাপাশি আইনগত পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।