শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা শনাক্ত

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা শনাক্ত

ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের খবর জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম দ্য ওয়াল-এর একটি প্রতিবেদনে আগামী ১৩ ডিসেম্বর ইউপি নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে বলে দাবি করা হয়। একই প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময়ের সঙ্গে নির্বাচনের পরিকল্পনাকে যুক্ত করা হয়েছে।তবে বাংলাফ্যাক্ট বলছে, ইউপি নির্বাচনের কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে সেটি ছিল প্রাথমিক ও সম্ভাব্য সময়সূচি।আরও পড়ুন,নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতিরবাংলাফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় সম্ভাব্য সময়সূচি পুনর্বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে ১৩ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষার কথাও উল্লেখ করা হয়েছে।নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, নির্বাচন কবে এবং কী পদ্ধতিতে বা কোন পর্যায়ে হবে তা নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা চলছে। নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।এদিকে আগামী বছরের ৬ জুনের মধ্যে ভোট শেষ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভোটের তারিখ ঘোষণা করা হয়নি বলে বাংলাফ্যাক্ট জানিয়েছে।ফলে সম্ভাব্য সময়সূচিকে চূড়ান্ত ধরে তার সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের বিষয়টি যুক্ত করে প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে ফ্যাক্টচেক সংস্থাটি।বাংলাফ্যাক্ট বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা শনাক্ত করে নিয়মিত তথ্য যাচাই করা হচ্ছে।