সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় সাদিয়া আয়মানের ক্ষোভ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরও এ ঘটনার বিষয়ে অভিযোগ তুলে ধরেছেন।ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চাঁদাবাজির অভিযোগের চেয়ে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ এবং দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ছিল। সেখানে কনটেন্ট তৈরির কাজ করা হতো এবং ভাঙচুরের সময় স্টুডিওটিও ক্ষতিগ্রস্ত হয়।আড়ও পড়ুন,আলিয়ার নতুন লুকে বাড়ল লাভ অ্যান্ড ওয়ারের উত্তেজনাএ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে। পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।তবে পুরো ঘটনার বিষয়ে তদন্ত এখনো চলছে। চাঁদাবাজির অভিযোগের সত্যতা এবং হামলা ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত ছিলেন তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া আয়মানের ক্ষোভের প্রকাশ বিনোদন অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্যে ঘটনার প্রতি একজন শিল্পীর উদ্বেগ ও প্রতিবাদ ফুটে উঠেছে।