রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আল-আকসায় শত শত ইসরাইলি সেটেলার

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

আল-আকসায় শত শত ইসরাইলি সেটেলার
আল-আকসায়

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরাইলি সেটেলার প্রবেশ করেছে।রোববার ভোরে ভারী অস্ত্রে সজ্জিত ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় তারা আল-আকসার সীমানার ভেতরে প্রবেশ করে।জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের তথ্যমতে, প্রায় ৫৭০ জন ইসরাইলি আল-আকসার উঠানে প্রবেশ করেন। সেখানে তারা তালমুদিক আচার-অনুষ্ঠান ও প্রার্থনা করেন বলে জানানো হয়েছে।পুরো সময় তাদের নিরাপত্তায় ইসরাইলি সেনারা অস্ত্র হাতে মোতায়েন ছিল।ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এর আগের দিনই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী ও উগ্রপন্থীদের একটি দল অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল প্রাঙ্গণে যায়।

আড়ও পড়ুন,মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা হলে পরিণতি ভোগ করতে হবে

এর পরদিনই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরাইলির প্রবেশের ঘটনা ঘটল।এদিকে সামনে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়োম কিপুর। রোববার সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত এই উৎসব পালিত হবে।উৎসবকে কেন্দ্র করে আল-আকসা এলাকায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি বাড়ানো হয়েছে। একই সময়ে সেটেলারদের প্রবেশের ঘটনায় পবিত্র এই স্থান ও এর আশপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

বিষয় : ইসরাইল সেটেলার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আল-আকসায় শত শত ইসরাইলি সেটেলার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরাইলি সেটেলার প্রবেশ করেছে।রোববার ভোরে ভারী অস্ত্রে সজ্জিত ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় তারা আল-আকসার সীমানার ভেতরে প্রবেশ করে।জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের তথ্যমতে, প্রায় ৫৭০ জন ইসরাইলি আল-আকসার উঠানে প্রবেশ করেন। সেখানে তারা তালমুদিক আচার-অনুষ্ঠান ও প্রার্থনা করেন বলে জানানো হয়েছে।পুরো সময় তাদের নিরাপত্তায় ইসরাইলি সেনারা অস্ত্র হাতে মোতায়েন ছিল।ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এর আগের দিনই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী ও উগ্রপন্থীদের একটি দল অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল প্রাঙ্গণে যায়।

আড়ও পড়ুন,মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা হলে পরিণতি ভোগ করতে হবে

এর পরদিনই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরাইলির প্রবেশের ঘটনা ঘটল।এদিকে সামনে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়োম কিপুর। রোববার সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত এই উৎসব পালিত হবে।উৎসবকে কেন্দ্র করে আল-আকসা এলাকায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি বাড়ানো হয়েছে। একই সময়ে সেটেলারদের প্রবেশের ঘটনায় পবিত্র এই স্থান ও এর আশপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্রাইম এক্সপ্রেস

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
আল-আকসায় শত শত ইসরাইলি সেটেলার
0:00 0:00
1.0x