বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

বাংলাদেশ সিরিজে চোটের হানা, ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার

ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার

টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়ে জয়ের পর এবার সাদা বলের ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দরজায় কড়া নাড়ছে ওয়ানডে সিরিজ এবং এরপর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। তবে সীমিত ওভারের এই সিরিজ শুরুর আগেই বড় ধরনের ইনজুরি ধাক্কা খেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ পেসার জেরাল্ড কোয়েৎজি ও কুয়েনা মাফাকা। এই দুই পেসারই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনায় ছিলেন। দলের তথ্য অনুযায়ী, নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে লায়ন্সের হয়ে খেলতে গিয়ে অ্যাডাক্টর পেশিতে চোট পান জেরাল্ড কোয়েৎজি। ফলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণের দল থেকেই ছিটকে যান তিনি।

আরও পড়ুন, ছক্কার খরা কাটিয়ে অভিষেকেই রেকর্ড গড়লেন বাবর আজম

অন্যদিকে, ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা কুয়েনা মাফাকা অনুশীলনের সময় পুরোনো চোটে নতুন করে সমস্যায় পড়েন। এই কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন তিনি। একই সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই তরুণ পেসার। দুই পেসারের অনুপস্থিতিতে স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তনের পাশাপাশি নতুন মুখ যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো জাতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন। এ ছাড়া টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন ইথান বশ এবং এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া পেসার জেজে বাসন। এদিকে জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দলের স্কোয়াডেও রদবদল আনা হয়েছে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াডে মাফাকার পরিবর্তে যুক্ত হয়েছেন বায়ান্ডা মোজোলা ও ওখুলে সেলে। একদিকে টেস্ট জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে পেস আক্রমণে চোটের হানা—সব মিলিয়ে সাদা বলের সিরিজের আগে ভিন্ন পরিস্থিতির মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

বিষয় : দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজে চোটের হানা, ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x