শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

বাণিজ্য ঘাটতি কমাতে ভারতীয় আমদানি বাড়ানোর আহ্বান

ভারতীয় আমদানি বাড়ানোর আহ্বান

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নত করতে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে বৈঠক।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নত করতে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান গভর্নর।বাণিজ্যের পাশাপাশি অর্থ লেনদেনকে আরও সহজ ও আধুনিক করার বিষয়েও আলোচনা হয়েছে।বাংলা কিউআর-এর ব্যবহার আরও বাড়ানো এবং দুই দেশের মধ্যে সীমান্ত পেরিয়ে ডিজিটাল অর্থ পরিশোধের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গভর্নর।এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।বৈঠকে বিদেশি বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পায়।

আড়ও পড়ুন,এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ ও টেকসই অর্থ উপদেষ্টা তিতুমীর

ভারতের হাইকমিশনার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্ব দেন।জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে।এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগ করা অর্থ এবং মুনাফা সহজে নিজ দেশে ফেরত নিতে পারবেন বলে জানান তিনি।একই সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল অর্থ লেনদেনের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বিষয় : আমদানি বাণিজ্য ঘাটতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বাণিজ্য ঘাটতি কমাতে ভারতীয় আমদানি বাড়ানোর আহ্বান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x