শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

এএফএমসির ১৯তম কাউন্সিল সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কাউন্সিল সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ বা এএফএমসির ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সেনাবাহিনী প্রধান এবং কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানিয়েছে।আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার বিষয়ে এবারের কাউন্সিল সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।সভায় একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং সাম্প্রতিক পেশাগত পরীক্ষার ফলাফল পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আড়ও পড়ুন,অনিয়ম হলে বন্ধ হবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

এ ছাড়া এএফএমসির বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা এবং ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রম নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কলেজের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে একাডেমিক ভবন এবং নারী ডরমেটরির বাড়তি অংশ নির্মাণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে নিজস্ব ট্রেনিং হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ। ভবিষ্যতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা প্রশিক্ষণ গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভা শেষে সেনাবাহিনী প্রধান এএফএমসির বিদ্যমান ক্লিনিক্যাল স্কিলস অ্যান্ড সিমুলেশন ল্যাবরেটরি পরিদর্শন করেন। পরে ল্যাবরেটরিটিকে আরও আধুনিক ও বড় পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।সভায় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রতিরক্ষা অর্থ শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

বিষয় : সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কাউন্সিল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এএফএমসির ১৯তম কাউন্সিল সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x