হারানো চুরি বা নষ্ট হয়ে যাওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার পর অনতিবিলম্বে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।নতুন নির্দেশনায় বলা হয়েছে পাসপোর্ট হারানো চুরি বা নষ্ট হলে প্রথমে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ব্যবস্থায় বিষয়টি রিপোর্ট করতে হবে। পাশাপাশি নিকটস্থ থানায় জিডি করতে হবে।জিডি করার পর সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার সত্যতা যাচাই করে প্রতিবেদন পাসপোর্ট অধিদপ্তর অথবা নিকটস্থ পাসপোর্ট অফিসে পাঠাবে। তবে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন না এলেও জিডির কপি সংযুক্ত করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।এরপর পাসপোর্ট অধিদপ্তর লস্ট সার্কুলার জারি করে পুনঃইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।তবে নতুন নিয়মে দণ্ড ফি নিয়ে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবার পাসপোর্ট হারানো চুরি বা নষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। কিন্তু পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো চুরি বা নষ্ট হলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।কর্তৃপক্ষ জানিয়েছে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ দলিল। এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার অবৈধ অনুপ্রবেশ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
আড়ও পড়ুন,গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত হবে তদন্তের পর
সাম্প্রতিক সময়ে পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার ঘোষণা দিয়ে পুনঃইস্যুর আবেদন বাড়ায় এ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারানো চুরি বা নষ্ট হলেও অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তথ্য পাসপোর্ট অধিদপ্তরের কাছে পাঠাবে।নতুন পাসপোর্ট ইস্যু হলে এর ডেটাপেজে স্পষ্টভাবে লেখা থাকবে ‘Previous Passport is Reported to be Lost’। একই সঙ্গে আগের পাসপোর্টের স্ট্যাটাস ডাটাবেজে ‘Lost’ বা ‘Revoked’ হিসেবে হালনাগাদ করা হবে।এ ছাড়া হারানো চুরি বা নষ্ট পাসপোর্ট পুনঃইস্যুর সময় আবেদনকারীর নাম জন্মতারিখ বাবার নাম ও মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধন আলাদাভাবে বিবেচনা করা যাবে।আর কোনো পাসপোর্ট হারানো বা চুরি হয়েছে বলে রিপোর্ট করার পর সেটি বাতিল হয়ে গেলে পরে পাসপোর্টটি পাওয়া গেলেও তা পুনরায় সক্রিয় করা বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।নতুন পরিপত্র অনুযায়ী এসব নির্দেশনা জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।
মতামত