রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শীর্ষক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না অভিযোগ করেন, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর সঙ্গে নাসিরুদ্দীন পাটওয়ারীর সম্পৃক্ততা তদন্ত করে তাকে আইনের আওতায় আনা উচিত। তিনি নাসিরুদ্দীনকে এসব ঘটনার ‘হোতা’ হিসেবে উল্লেখ করে গ্রেপ্তারের দাবি জানান। তবে তাঁর বক্তব্যে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে কোনো প্রমাণের তথ্য দেওয়া হয়নি।
আড়ও পড়ুন,সৌদি আরবের জাতীয় দিবসের সংবর্ধনায় ডা. শফিকুর রহমান
এর আগে ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ১১ দলের দাবি বাস্তবায়ন হলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ হবে না।সমাবেশে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গও তোলেন যুবদল সভাপতি। তাঁর বিরুদ্ধে করা আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রসঙ্গ উল্লেখ করে মোনায়েম মুন্না বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগেরও নিন্দা জানান তিনি। একই ঘটনায় হামলা ও ভাঙচুরের অভিযোগে সালাউদ্দিন আম্মারকে গ্রেপ্তারের দাবি জানান তিনি প্রশ্ন তোলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা।
মতামত