শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
চাঁদাবাজি ঠেকাতে মোড়ে মোড়ে দানবাক্স চান হাসনাত ও পাটওয়ারী

চাঁদাবাজি ঠেকাতে মোড়ে মোড়ে দানবাক্স চান হাসনাত ও পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর বাংলামোটর ও হাতিরপুল এলাকায় প্রতীকী ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। সোমবারের এ কর্মসূচিতে দলের নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী অংশ নেন। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় এমন দানবাক্স স্থাপনের আহ্বান জানান। কর্মসূচিতে দুটি প্রতীকী দানবাক্স প্রদর্শন করা হয়। বাক্সের গায়ে লেখা ছিল ‘চাঁদাবাজদের মবতন্ত্র’ এবং ‘চান্দা ভাইকে চাঁদা নয় ভিক্ষা দিন’। এনসিপির নেতারা বলেন, এসব বাক্সে অর্থ জমা করে তা চাঁদাবাজদের ‘ভিক্ষা’ হিসেবে দেওয়ার প্রতীকী ধারণা তুলে ধরা হচ্ছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, এর উদ্দেশ্য চাঁদাবাজির পরিবর্তে বিকল্প কর্মসংস্থানের বার্তা দেওয়া। বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে কর্মসূচি শুরু হয়। সেখানে এনসিপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে প্রতীকী দানবাক্স হাতে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ।হাসনাত অভিযোগ করেন, বাজার, হাসপাতাল, পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তিনি দেশের প্রতিটি এলাকায় এমন দানবাক্স স্থাপনের আহ্বান জানান। তাঁর বক্তব্য, চাঁদাবাজির পরিবর্তে দানবাক্স থেকে অর্থ নেওয়ার ব্যবস্থা করা হলে সাধারণ মানুষকে চাঁদাবাজির চাপ থেকে রক্ষা করা যাবে।আড়ও পড়ুন,হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে ছাত্রদল নেতা হামিমের সমালোচনাপরে নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিটি দোকানে এমন বাক্স রাখার আহ্বান জানান। তিনি বলেন, কেউ চাঁদা চাইতে এলে চাঁদা না দিয়ে তাকে দানবাক্স থেকে অর্থ নেওয়ার কথা বলা যেতে পারে। একই সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।  এরপর দানবাক্স নিয়ে বাংলামোটর থেকে হাতিরপুল এলাকায় মিছিল করেন এনসিপির নেতা-কর্মীরা। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরে হাতিরপুলের মোতালিব প্লাজার সামনে কর্মসূচি শেষ হয়।এনসিপির নেতারা চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের কথাও তুলে ধরেন। কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শীর্ষক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না অভিযোগ করেন, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর সঙ্গে নাসিরুদ্দীন পাটওয়ারীর সম্পৃক্ততা তদন্ত করে তাকে আইনের আওতায় আনা উচিত। তিনি নাসিরুদ্দীনকে এসব ঘটনার ‘হোতা’ হিসেবে উল্লেখ করে গ্রেপ্তারের দাবি জানান। তবে তাঁর বক্তব্যে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে কোনো প্রমাণের তথ্য দেওয়া হয়নি।আড়ও পড়ুন,সৌদি আরবের জাতীয় দিবসের সংবর্ধনায় ডা. শফিকুর রহমানএর আগে ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ১১ দলের দাবি বাস্তবায়ন হলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ হবে না।সমাবেশে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গও তোলেন যুবদল সভাপতি। তাঁর বিরুদ্ধে করা আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রসঙ্গ উল্লেখ করে মোনায়েম মুন্না বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগেরও নিন্দা জানান তিনি। একই ঘটনায় হামলা ও ভাঙচুরের অভিযোগে সালাউদ্দিন আম্মারকে গ্রেপ্তারের দাবি জানান তিনি প্রশ্ন তোলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা।

নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির