শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সংসদে নোটিশের গুরুত্ব না পেয়ে রাজপথে বিরোধী দল: শফিকুর রহমান

শফিকুর রহমান

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশ ও বক্তব্য সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি সংসদে কথা ও নোটিশের গুরুত্ব না পাওয়ার কারণেই বিরোধী দলকে রাজপথে কর্মসূচিতে যেতে হচ্ছে।

বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন জ্বালানি তেল সার বিদ্যুৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে একাধিক নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এসব নোটিশের সবগুলো আলোচনার জন্য নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। সরকারের কাছে দেওয়া ভালো পরামর্শ গ্রহণ করা না হলে জনগণের সমস্যাগুলো নিয়ে সংসদের পাশাপাশি জনগণের কাছে ফিরে যাওয়াই তাদের পথ বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী বিরোধী দল সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি বা শুধু প্রতীকী প্রতিবাদ করার রাজনীতি করতে চায় না।

আড়ও পড়ুন,ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা শনাক্ত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন তেলের দাম বাড়িয়ে পার্শ্ববর্তী দেশগুলোর দামের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি আশপাশের দেশগুলোর অর্থনীতির মতো বড় নয়। তাঁর মতে জ্বালানির দাম বাড়লে শুধু যানবাহন চলাচলের খরচ নয় পরিবহন ব্যয় এবং পণ্য পরিবহনের খরচও বাড়ে। এর প্রভাব বাজারদরেও পড়তে পারে।

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন এসব বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ ছিল। তবে সে পথে না যাওয়ায় সরকার জনগণ থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন। দেশের বিভিন্ন সমস্যা ও সরকারের কর্মকাণ্ড নিয়ে সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সংসদের ভেতরে ও বাইরে তুলে ধরার আশ্বাস দেন। 

বিষয় : নোটিশ শফিকুর রহমান সংসদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সংসদে নোটিশের গুরুত্ব না পেয়ে রাজপথে বিরোধী দল: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x