স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জামায়াতে ইসলামীর সমালোচনা করে দলটিকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী দাবি করেন ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী এর মাধ্যমে জামায়াতের নেতাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেই বিষয়গুলো ভুলে গেছে বলে তিনি মন্তব্য করেন।
মীর শাহে আলম আরও বলেন বর্তমান সরকার জনগণের সরকার এবং দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। তার দাবি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই জামায়াত লংমার্চ করে সরকার পতনের হুমকি দিচ্ছে।
আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। এ জন্য দলের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার এবং জনগণের সঙ্গে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন করবে এবং দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আড়ও পড়ুন,আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসির মুখে পড়ার দাবি
এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মীর শাহে আলম। তাদের সঙ্গে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ থাকতে পারে এবং পুরোনো সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্যেরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তার অভিযোগ ১১ দলীয় জোটের নেতারা সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য দিলেও বাইরে ভিন্ন বক্তব্য দেন। বিএনপিকে কোনো পক্ষের হুমকিকে গুরুত্ব না দেওয়ার কথাও বলেন তিনি।
দলের দুঃসময়ে যারা কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হবে জানিয়ে মীর শাহে আলম বলেন যারা গত নির্বাচনে
মতামত