শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পরাজিত শক্তিকে আশকারা না দিতে বিরোধীদের প্রতি রিজভীর আহ্বান

রিজভীর আহ্বান

গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি চালানো ফ্যাসিস্টদের কোনোভাবেই রাজপথে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসঙ্গে বিরোধী দলের কোনো কর্মসূচিতে সরকার কোথাও বাধা দেয়নি বলেও দাবি করেন তিনি।শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল।রিজভী বলেন প্রধানমন্ত্রী দেশকে শান্তির বার্তা দিয়ে গণতান্ত্রিক পরিবেশে নিয়ে যেতে কাজ করছেন।

আরও পড়ুন,জামায়াতকে অকৃতজ্ঞ দল বললেনজামায়াতকে অকৃতজ্ঞ দল বললেন মীর শাহে আলম

 তার ভাষ্য অনুযায়ী বিরোধী দল নানা ধরনের বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে। একইসঙ্গে লংমার্চ বিক্ষোভ সভা এবং বিভিন্ন ধরনের কর্মসূচির পাশাপাশি সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগও তোলেন তিনি।বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী প্রশ্ন তোলেন দেশের বিভিন্ন স্থানে গাড়ি সিএনজি ও ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত। তার দাবি মিথ্যা তথ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পতিত ফ্যাসিস্টরা উৎসাহিত হওয়ার সুযোগ পাচ্ছে।রিজভী আরও বলেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র বিস্তারের কাজ করে যাচ্ছে। ৫ আগস্টের আত্মদানের মধ্য দিয়ে অর্জিত বিজয় ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।

বিষয় : পরাজিত শক্তিকে রিজভীর আহ্বান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পরাজিত শক্তিকে আশকারা না দিতে বিরোধীদের প্রতি রিজভীর আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি চালানো ফ্যাসিস্টদের কোনোভাবেই রাজপথে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসঙ্গে বিরোধী দলের কোনো কর্মসূচিতে সরকার কোথাও বাধা দেয়নি বলেও দাবি করেন তিনি।শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল।রিজভী বলেন প্রধানমন্ত্রী দেশকে শান্তির বার্তা দিয়ে গণতান্ত্রিক পরিবেশে নিয়ে যেতে কাজ করছেন।

আরও পড়ুন,জামায়াতকে অকৃতজ্ঞ দল বললেনজামায়াতকে অকৃতজ্ঞ দল বললেন মীর শাহে আলম

 তার ভাষ্য অনুযায়ী বিরোধী দল নানা ধরনের বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে। একইসঙ্গে লংমার্চ বিক্ষোভ সভা এবং বিভিন্ন ধরনের কর্মসূচির পাশাপাশি সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগও তোলেন তিনি।বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী প্রশ্ন তোলেন দেশের বিভিন্ন স্থানে গাড়ি সিএনজি ও ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত। তার দাবি মিথ্যা তথ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পতিত ফ্যাসিস্টরা উৎসাহিত হওয়ার সুযোগ পাচ্ছে।রিজভী আরও বলেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র বিস্তারের কাজ করে যাচ্ছে। ৫ আগস্টের আত্মদানের মধ্য দিয়ে অর্জিত বিজয় ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।

ক্রাইম এক্সপ্রেস

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x