ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের জয়কে একসময় নিজেদের বিজয় হিসেবে দেখেছিলেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে এবার তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার ২৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেন রফিকুল ইসলাম মাদানী।
মাদানী লিখেছেন ডাকসু নির্বাচনে সাদিক কায়েম জয়ী হওয়ার পর তিনি ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। সারা রাত জেগে নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিলেন বলেও জানান তিনি। তাঁর দাবি ছিল সাদিক কায়েমের জয়কে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী শক্তির বিজয় এবং নিজেদের বিজয় হিসেবে দেখেছিলেন।
আড়ও পড়ুন,রাজশাহী ও বরিশালে লংমার্চের প্রস্তাব
সাদিক কায়েম ও এস এম ফরহাদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেন মাদানী। সিট বাণিজ্য বন্ধ করা যোগ্যতা অনুযায়ী সিট দেওয়ার ব্যবস্থা বৃষ্টির দিনে ছাত্রীদের জন্য ভ্যানগাড়ি ও আলাদা বাস এবং গরমের সময়ে সুপেয় পানির ব্যবস্থা করার মতো উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
তবে এসব কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের বাস্কেটবল খেলা নিয়ে প্রশ্ন তুলে মাদানী বলেন তাঁর আপত্তি খেলাধুলার বিষয়টি নিয়ে নয়। বরং শর্ট প্যান্ট ও টাইট ফিটিং পোশাক পরে নারীদের খেলাধুলার আয়োজন এবং সেটিকে প্রকাশ্যে উৎসাহ ও গর্বের সঙ্গে উপস্থাপনের বিষয়টি নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে।
মতামত