শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান আটক অর্ধশতাধিক

পুলিশের অভিযান আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।শনিবার দুপুরে জাসদের প্রধান কার্যালয়ে এই অভিযান শুরু হয়। পুলিশের দাবি আটক ব্যক্তিরা সেখানে একটি গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।

ডিএমপির একটি সূত্র জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের পরিচয় ও তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী জাসদ কার্যালয়ে গোপন বৈঠকের খবর পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কার্যালয় থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

শনিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘিরে পুলিশের অভিযান চলছিল। এ সময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।আটক ব্যক্তিদের মধ্যে কারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং কারা বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন তা যাচাই করছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তবে অভিযানের বিষয়ে জাসদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : আটক জাসদ কার্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান আটক অর্ধশতাধিক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।শনিবার দুপুরে জাসদের প্রধান কার্যালয়ে এই অভিযান শুরু হয়। পুলিশের দাবি আটক ব্যক্তিরা সেখানে একটি গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।

ডিএমপির একটি সূত্র জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের পরিচয় ও তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী জাসদ কার্যালয়ে গোপন বৈঠকের খবর পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কার্যালয় থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

শনিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘিরে পুলিশের অভিযান চলছিল। এ সময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।আটক ব্যক্তিদের মধ্যে কারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং কারা বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন তা যাচাই করছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তবে অভিযানের বিষয়ে জাসদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ক্রাইম এক্সপ্রেস

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x