বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রতিনিধি সভা চলাকালে জাসদ কার্যালয় থেকে ২৭ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ

প্রতিনিধি সভা চলাকালে জাসদ কার্যালয় থেকে ২৭ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান। জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকি তিনজনের মধ্যে একজনের বাবার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও তিনি বৃহস্পতিবার মুক্তি পাননি। তিনি জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থাকা একটি দোকানের কর্মচারীর বাবা বলে জানানো হয়েছে। অন্য দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আরও পড়ুন,জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিচ্ছেন রাশেদ খাঁনএর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে ২৮৯ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের অভিযোগ, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তবে ঘটনাটি নিয়ে জাসদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছিল। দলটির দাবি, ঢাকা মহানগর পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। এতে সারা দেশ থেকে আসা প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেন। জাসদের বক্তব্য অনুযায়ী, সভা চলাকালে একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলা চালান। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। ওই রাতেই যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের অনেককে ছেড়ে দেওয়া হয়।

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।শনিবার দুপুরে জাসদের প্রধান কার্যালয়ে এই অভিযান শুরু হয়। পুলিশের দাবি আটক ব্যক্তিরা সেখানে একটি গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।ডিএমপির একটি সূত্র জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের পরিচয় ও তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী জাসদ কার্যালয়ে গোপন বৈঠকের খবর পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কার্যালয় থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।শনিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘিরে পুলিশের অভিযান চলছিল। এ সময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।আটক ব্যক্তিদের মধ্যে কারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং কারা বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন তা যাচাই করছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তবে অভিযানের বিষয়ে জাসদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান আটক অর্ধশতাধিক