রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ২৬ সেপ্টেম্বর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও ক্লিনিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরের ১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। পরদিন ক্লিনিকের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন।মামলায় হানিফ মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। পরে তারা চিকিৎসা সরঞ্জাম ওষুধ সরকারি টিকা নগদ টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যায়।
আড়ও পড়ুন,পুলিশের অধীনে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট
কর্তৃপক্ষ আরও দাবি করেছে লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ভবন এবং তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ হামলার পর স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের নামে একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়।এ ছাড়া হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
ঘটনার সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন থাকার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
মতামত