শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

লং ড্রাইভে তারকাদের খোলামেলা আড্ডা

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

লং ড্রাইভে তারকাদের খোলামেলা আড্ডা
লং ড্রাইভ

এবার গাড়ির ভেতর লং ড্রাইভে যেতে যেতে খোলামেলা আড্ডায় মেতে উঠবেন দেশের জনপ্রিয় তারকারা। তাঁদের দীর্ঘ সাফল্যের পেছনের গল্প, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের নানা ঘটনা উঠে আসবে নতুন অনুষ্ঠান ‘লং ড্রাইভ’-এ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অতিথি হিসেবে দেখা যাবে ইরফান সাজ্জাদ, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের। অনুষ্ঠানটির কনসেপ্ট ও পরিচালনায় রয়েছেন সঞ্জয় সমদ্দার।

পরিচালক সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ শুধু সাধারণ কোনো সেলিব্রিটি টক শো নয়। গাড়ির ভেতরের আড্ডার মধ্য দিয়ে তারকাদের জীবনের ভিন্ন ধরনের যাত্রা ও সাফল্যের পেছনের গল্প তুলে ধরা হবে।

আড়ও পড়ুন,তানজিন তিশার জামিন বর্ধিত

সঞ্জয় সমদ্দারের ভাষ্য, অনুষ্ঠানে তারকাদের জীবনের মজার ঘটনা যেমন থাকবে, তেমনি উঠে আসবে তাঁদের সাফল্যের পেছনের সংগ্রামের গল্প। বিশেষ করে প্রথম গাড়ি কেনার অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও পরিশ্রমের বিষয়গুলোও ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।অনুষ্ঠানটির নির্মাতাদের আশা, প্রচলিত টক শোর বাইরে গাড়ির ভেতরের স্বাভাবিক পরিবেশে তারকাদের ব্যক্তিগত গল্প ও আড্ডা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

খুব শিগগির ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’তেও দর্শকেরা ‘লং ড্রাইভ’ উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছে আইডিয়া স্পেস।

বিষয় : ড্রাইভ খোলামেলা আড্ডা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

লং ড্রাইভে তারকাদের খোলামেলা আড্ডা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
লং ড্রাইভে তারকাদের খোলামেলা আড্ডা
0:00 0:00
1.0x