শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার মোহাম্মদপুর দাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আড়ও পড়ুন,দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদ

তিনি বলেন, ‘আমরা এই নগরকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা এই নগরকে মাদকমুক্ত করতে চাই, চাঁদাবাজমুক্ত করতে চাই, সন্ত্রাসমুক্ত করতে চাই। আর এজন্য দরকার সৎ মানুষের। এই সৎ মানুষ যদি আগামীর নেতৃত্বের আসনে আসে, তাহলে এই সমাজটা পাল্টে যাবে।’

ড. মুহাম্মদ রেজাউল করিম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়।

বিষয় : বিতরণ টুপি সুবিধাবঞ্চিত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x