শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মঙ্গলবার মোহাম্মদপুর দাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।আড়ও পড়ুন,দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদতিনি বলেন, ‘আমরা এই নগরকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা এই নগরকে মাদকমুক্ত করতে চাই, চাঁদাবাজমুক্ত করতে চাই, সন্ত্রাসমুক্ত করতে চাই। আর এজন্য দরকার সৎ মানুষের। এই সৎ মানুষ যদি আগামীর নেতৃত্বের আসনে আসে, তাহলে এই সমাজটা পাল্টে যাবে।’ড. মুহাম্মদ রেজাউল করিম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগরীসহ সারাদেশে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি সচেতনতামূলক প্রচারপত্র বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে দেশব্যাপী প্রচার কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।আড়ও পড়ুন,জামিন পেয়েও মুক্তি মিলল না মিষ্টি সুভাষ নতুন মামলায় গ্রেপ্তাররিজভী জানান উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। ডেঙ্গুর সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষা দিতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।এ ছাড়া ডেঙ্গু মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট গার্ল গাইড এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।রেডিও ও টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চালানো হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপির নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে। একই সঙ্গে মানুষ কীভাবে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে পারে সে বিষয়েও প্রচার চালানো হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন স্কুল মাদরাসা কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কমিটিগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দলীয়ভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দলের বিভিন্ন শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতির উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। তবে স্থায়ী কমিটির বৈঠকে দলের কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি।এদিকে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি