বাংলাদেশ সচিবালয়ে যথাযথ পাশ বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। বুধবার সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যথাযথ অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন দর্শনার্থী বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করছেন বলে লক্ষ্য করা গেছে। এ ধরনের অননুমোদিত প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে এতে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।এ কারণে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে আরও কঠোরভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশের আগে তার OTP অথবা সংশ্লিষ্ট পাশ ও অনুমতিপত্র যথাযথভাবে যাচাই করতে হবে।
আড়ও পড়ুন,পাহাড়ি অঞ্চলে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান
যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সংশ্লিষ্ট দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি অনুমতিপত্রের বৈধতা নিশ্চিত করে প্রবেশাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
কর্তৃপক্ষের এ নির্দেশনার ফলে সচিবালয়ে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ আরও সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত