শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে ‘লং ড্রাইভ’

লং ড্রাইভ

তারকাদের জীবনযাত্রা ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে নতুন অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। ক্রিয়েটিভ এজেন্সি আইডিয়া স্পেসের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানে তারকাদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতে উঠবেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘লং ড্রাইভে’ তানজিন তিশা কেয়া পায়েল ও ইরফান সাজ্জাদসহ দেশের জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে থাকছেন। এরই মধ্যে অনুষ্ঠানের প্রথম পর্বে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম উপস্থিত হয়েছেন। পর্বটি সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানটির ধারণার প্রবক্তা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সোমাদ্দার জানান, ‘লং ড্রাইভ’ শুধু একটি সাধারণ সেলিব্রিটি টক শো নয়।

আড়ও পড়ুন,শেষবারের মতো বসবেন তারকারা করণের কফি কাউচে

 বরং এর মাধ্যমে তারকাদের জীবনযাত্রা এবং ব্যক্তিগত জীবনের নানা গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে সামাজিক দায়িত্ববোধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কিছু পর্বে তারকাদের ভক্তদের সঙ্গে কাটানো সময়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও অনগ্রসর মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হবে। অনুষ্ঠানটির প্রযোজক ইশতি আহমেদ বলেন, তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা গল্প এবং গাড়ি চালানোর আনন্দকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধের একটি বার্তাও থাকছে এতে। ‘লং ড্রাইভ’ প্রচারিত হচ্ছে কন্টেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পাশাপাশি ওটিটি পার্টনার ডোয়েল স্ট্রিমিং সার্ভিসেও অনুষ্ঠানটি দেখা যাচ্ছে।

বিষয় : মাসুমা সঞ্চালনায় লং ড্রাইভ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে ‘লং ড্রাইভ’

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x