শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার বিশেষ অভিযান ডিএনসিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার বিশেষ অভিযান

ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, গত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ বিশেষ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।তিনি জানান, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি এবং পরিত্যক্ত স্থানে অভিযান পরিচালনা করে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমানে উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম।

আরও পড়ুন,জুলাই শহীদদের পরিবারের পাশে থাকার ঘোষণা বিএনপি সরকারের রাশেদ খান

 বিভিন্ন হাসপাতালে প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নগরবাসী ও সিটি করপোরেশনের সম্মিলিত সচেতনতার মাধ্যমে এ সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় হাউজিং সোসাইটি, ফ্ল্যাট মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে বলেও জানান তিনি।এদিকে অবৈধ দখল উচ্ছেদ প্রসঙ্গে প্রশাসক বলেন, ১০ নম্বর ওয়ার্ডের হোপ মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ফুটপাত সম্প্রতি উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দা, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক এবং তেজগাঁও, মোহাম্মদপুর, ইন্দিরা রোড ও রাজাবাজার এলাকার বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নেন।

ডিএনসিসি প্রশাসক নগরীর সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন।

বিষয় : অভিযান ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার বিশেষ অভিযান ডিএনসিসির

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x