শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
কুরুকের অভিযান নিয়ে আসছে নতুন অ্যানিমেশন

কুরুকের অভিযান নিয়ে আসছে নতুন অ্যানিমেশন

‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য নতুন সুখবর। জনপ্রিয় এই অ্যানিমেটেড জগতের গল্পে যুক্ত হচ্ছে নতুন সিরিজ ‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’। এবার কাহিনির কেন্দ্রে থাকছে ১৪ বছর বয়সী অ্যাভাটার কুরুকের কৈশোরের অভিযান এবং নানা বিপদের মুখে তার লড়াই। গত ৯ অক্টোবর নিউইয়র্ক কমিক কনে নতুন সিরিজটির ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজির সহ-নির্মাতা মাইকেল দান্তে ডিমার্টিনো ও ব্রায়ান কোনিয়েটজকো। এ সময় দর্শকদের সামনে কুরুক ও তার পোষা প্রাণী নিকিকের প্রথম ঝলকও তুলে ধরা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্সের তথ্য অনুযায়ী, নতুন সিরিজে কুরুককে দেখা যাবে নিজের রাগী শিক্ষকের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে। একই সঙ্গে তাকে মোকাবিলা করতে হবে দুরন্ত জলদস্যু ও বিশৃঙ্খল আত্মাদের। নানা বাধা ও বিপদের মধ্যেও নিজের মতো করে বিশ্বে ভারসাম্য রক্ষার চেষ্টা চালিয়ে যাবে সে। ‘অ্যাভাটার’ মহাবিশ্বে অ্যাভাটার এমন এক বিশেষ সত্তা, যে পানি, আগুন, মাটি ও বায়ু চারটি মৌলিক উপাদান নিয়ন্ত্রণ করতে পারে। চার জাতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। আরও পড়ুন,মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন বার্তাকুরুক পানি জাতির একজন অ্যাভাটার। নতুন সিরিজে তার জীবনের আগের সময়ের গল্প তুলে ধরা হবে। এতে দর্শকেরা কুরুকের কৈশোর, নতুন কিছু শেখার চেষ্টা এবং কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার নানা দিক দেখতে পাবেন। কুরুকের সঙ্গী নিকিকও সিরিজটির গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠতে পারে। তবে তাদের অভিযান ঘিরে পূর্ণাঙ্গ কাহিনি এখনো প্রকাশ করা হয়নি। সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। এখন পর্যন্ত মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এদিকে নতুন সিরিজের ঘোষণার পাশাপাশি ‘অ্যাভাটার: সেভেন হ্যাভেনস’-এর তৃতীয় ও চতুর্থ মৌসুমের অনুমোদনের কথাও জানিয়েছে প্যারামাউন্ট প্লাস। এই সিরিজের গল্পে রয়েছে পাভি ও তার যমজ বোন নিশার অভিযান। ‘দ্য লেজেন্ড অব কোররা’সহ একাধিক সিরিজের মাধ্যমে বিস্তৃত হয়েছে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’-এর কল্পজগৎ। নতুন প্রিক্যুয়েল সিরিজটি সেই জগতের অতীতের ঘটনা ও পরিচিত চরিত্রগুলোর পেছনের গল্প আরও বিস্তারিতভাবে তুলে ধরবে। সিরিজটির শোরানার হিসেবে থাকছেন ব্রায়ান কোনিয়েটজকো। এটি নির্মাণ করছে অ্যাভাটার স্টুডিওস ও নিকেলোডিয়ন অ্যানিমেশন স্টুডিওস। এখন কুরুকের নতুন অভিযান দেখার অপেক্ষায় ভক্তরা।

নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান, কেজরিওয়ালসহ এএপির একাধিক নেতা আটক

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। এ সময় দলটির আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেজরিওয়াল। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার ১০ অক্টোবর দিল্লির লোধি এস্টেটে নিজ বাড়ির সামনে থেকে কেজরিওয়ালকে আটক করা হয়। একটি বাসের ভেতর থেকে ভিডিও প্রকাশ করে কেজরিওয়াল জানান, তিনি এবং আম আদমি পার্টির অন্য নেতারা দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। এ সময় বাসে থাকা বিক্ষোভকারীদের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এর আগে, যন্তর মন্তরে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে যোগ দিতে ‘দিল্লি চলো’ কর্মসূচির আহ্বান জানিয়েছিলেন কেজরিওয়াল। আরও পড়ুন,সোয়াবি ইন্টারচেঞ্জে পিটিআইয়ের সমাবেশ, হুঁশিয়ারি শাহবাজ সরকারেরসেই আহ্বানের কয়েক মিনিটের মধ্যেই তাকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অভিযানের সময় কেজরিওয়ালকে পুলিশ সদস্যরা হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। দলটির দাবি, গুজরাটের দায়িত্বপ্রাপ্ত নেতা গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং ও দুর্গেশ পাঠকসহ একাধিক শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন কিংবা পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় বিস্তারিত বক্তব্যের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও আটক হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিক্ষোভ, আটক এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারে।

নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান, কেজরিওয়ালসহ এএপির একাধিক নেতা আটক

আব্রাহাম লিংকনের ৩২১ দিনের অভিযান নিয়ে নতুন আলোচনা

যুদ্ধকালীন রেকর্ড ৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে ফিরে এসেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। বৃহস্পতিবার ৮ অক্টোবর রণতরিটি বন্দরে পৌঁছায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দীর্ঘ এই মোতায়েনের সময় জাহাজটি মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সামরিক তৎপরতায় অংশ নেয়। এর আগে বুধবার সমুদ্রে অবস্থানকালে রণতরিটি পরিদর্শনে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে নাবিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এমন কিছু কাজ সম্পন্ন করেছে, যা এর আগে অন্য কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ করেনি।আরও পড়ুন,ইয়েমেনে সংঘাতের উত্তাপ ছড়াচ্ছে সৌদি আরবেওপ্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সান ডিয়েগোর মূল বন্দর থেকে প্রশান্ত মহাসাগরের উদ্দেশে যাত্রা করে। পরে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে রণতরিটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর ফলে দীর্ঘ সময় ধরে নিজস্ব ঘাঁটি থেকে দূরে অবস্থান করতে হয় জাহাজটির নাবিক ও সামরিক সদস্যদের। বিমানবাহী রণতরি সাধারণত যুদ্ধবিমান পরিচালনা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দূরবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আব্রাহাম লিংকনের এই দীর্ঘ মোতায়েনও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সামরিক তৎপরতার অংশ ছিল। তবে দীর্ঘ অভিযানের সময় জাহাজের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরিটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছিল। এর প্রভাব পড়ে নাবিকদের মনোবল ও মানসিক স্বাস্থ্যের ওপরও। দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা, টানা দায়িত্ব পালন এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যে কাজ করা নৌসেনাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আব্রাহাম লিংকনের ৩২১ দিনের অভিযান নিয়ে নতুন আলোচনা

ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রার মধ্যে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা

ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি রোববার এ ঘোষণা দিয়ে বলেন, দেশের বাকি ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো দেশে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠাই এ অভিযানের লক্ষ্য।সরকারের এ ঘোষণার মধ্যেই ইয়েমেনে আরও অগ্রগতি অর্জন করেছে ইরানপন্থী হুতিরা। নিরাপত্তা বাহিনীর কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। ওই পথটি তাইজ শহরের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।তাইজ শহর ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে তীব্র লড়াই চলছে। পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ ও এর আশপাশে গত ২৪ ঘণ্টার সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে উভয় পক্ষের কয়েকটি সূত্র জানিয়েছে। স্থানীয় একটি পুলিশ সূত্রের দাবি, হুতিরা আল-সাফিয়া এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি প্রধান সড়ক ও একটি থানাও দখলে নিয়েছে। সেখানে এখনো তীব্র লড়াই চলছে।আরও পড়ুন,ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ও ফ্লাভিওর লড়াইসাম্প্রতিক সময়ে হুতিদের আকস্মিক অভিযানে লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের কিছু এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।সৌদি আরব ইয়েমেনের সরকারি বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে এর পরও হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এরই মধ্যে হুতিরা সৌদি আরবকেও একাধিকবার লক্ষ্যবস্তু করার দাবি করেছে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে রিয়াদের উপকণ্ঠ ও কুরাইশ এলাকায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এতে ওই অবকাঠামোয় আগুন ধরে যায় বলে দাবি করেন তিনি। তবে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুতিদের দাবি অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোট গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫০টি হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা। ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা এমন সময়ে বাড়ছে যখন মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইতোমধ্যে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে পড়েছে। ফলে হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের নতুন সামরিক অভিযান দেশটির দীর্ঘদিনের সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রার মধ্যে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার বিশেষ অভিযান ডিএনসিসির

ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, গত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ বিশেষ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।তিনি জানান, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি এবং পরিত্যক্ত স্থানে অভিযান পরিচালনা করে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করছেন। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমানে উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম।আরও পড়ুন,জুলাই শহীদদের পরিবারের পাশে থাকার ঘোষণা বিএনপি সরকারের রাশেদ খান বিভিন্ন হাসপাতালে প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নগরবাসী ও সিটি করপোরেশনের সম্মিলিত সচেতনতার মাধ্যমে এ সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় হাউজিং সোসাইটি, ফ্ল্যাট মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে বলেও জানান তিনি।এদিকে অবৈধ দখল উচ্ছেদ প্রসঙ্গে প্রশাসক বলেন, ১০ নম্বর ওয়ার্ডের হোপ মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ফুটপাত সম্প্রতি উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দা, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক এবং তেজগাঁও, মোহাম্মদপুর, ইন্দিরা রোড ও রাজাবাজার এলাকার বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নেন।ডিএনসিসি প্রশাসক নগরীর সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার বিশেষ অভিযান ডিএনসিসির

পিরোজপুরে ডেঙ্গু ঠেকাতে খাল পরিষ্কার অভিযান

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।রোববার দুপুরে পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী কাজীবাড়ি খালে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে পিরোজপুরেও পরিস্থিতি উদ্বেগজনক। তার দাবি, পিরোজপুর হাসপাতালে এরই মধ্যে তিন হাজারের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।তিনি বলেন, প্রাণঘাতী ডেঙ্গু থেকে মানুষকে রক্ষা করতে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পৌর প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, একসময় পুলিশ লাইন সড়কের এই খাল দিয়ে নিয়মিত নৌকা চলাচল করত। আড়ও পড়ুন,সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুতবে দীর্ঘদিন পরিচর্যার অভাবে খালটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।তার ভাষ্য অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কবরস্থানের সামনে থেকে পুলিশ লাইন পর্যন্ত খালের অংশ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচিতে পিরোজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদুর রহমান মামুনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরে ডেঙ্গু ঠেকাতে খাল পরিষ্কার অভিযান

ডেঙ্গু ঠেকাতে বাঞ্ছারামপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার ১৩ সেপ্টেম্বর পৌরসভার দুর্গারামপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের আওতায় সড়কের পাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।অভিযান চলাকালে সহকারী কমিশনার ভূমি ও বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসকসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।পৌরসভা কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার বিস্তার রোধে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।বিশেষ করে বাড়ির আঙিনা রাস্তার পাশ এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আড়ও পড়ুন,মায়ের সম্পত্তি না পেয়ে দাদা-দাদিকে মারধর করে ঘরে আগুন দেওয়ার অভিযোগকোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।কারণ জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার প্রজননের অন্যতম অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তাই বাড়ি কিংবা কর্মস্থলের আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের নিয়মিতভাবে সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে।বাঞ্ছারামপুর পৌরসভার এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় পরিবেশ পরিষ্কার করা হয়েছে অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির বার্তাও দেওয়া হয়েছে।পৌরসভা কর্তৃপক্ষের প্রত্যাশা নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে।

ডেঙ্গু ঠেকাতে বাঞ্ছারামপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান