শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দুধ থেকে প্রদর্শনী সবখানেই জনপ্রিয় ছিল প্রেসিডেন্টের গাভী

সবখানেই জনপ্রিয় ছিল প্রেসিডেন্টের গাভী

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে একসময় নিয়মিত দুধ সরবরাহের জন্য পালন করা হতো বিশেষ একটি গাভী। নাম তার পলিন ওয়েইন। মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড ট্যাফটের সময়ে এই গাভীটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে পুরোনো সেই গল্প আবারও আলোচনায় এসেছে। রিপলিস বিলিভ ইট অর নটের এক প্রতিবেদনে উঠে এসেছে পলিন ওয়েইনের নানা ঘটনা। প্রতিবেদনে বলা হয়, ট্যাফট প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে মুলি উলি নামের একটি গাভী হোয়াইট হাউসে আনা হয়েছিল। তবে অতিরিক্ত ওট খাওয়ার কারণে গাভীটি মারা গেলে তার জায়গায় আনা হয় উইসকনসিনের খাঁটি হোলস্টাইন-ফ্রিজিয়ান জাতের পলিন ওয়েইনকে। পলিন প্রতিদিন প্রায় আট গ্যালন দুধ দিত। 

আরও পড়ুন,মার্কিন কর্মীদের চাকরি সুরক্ষার যুক্তিতে বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসে বাধা

এই দুধ হোয়াইট হাউসে ফার্স্ট লেডির পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অতিথিদের কাছেও বিক্রি করা হতো। প্রতি বোতল দুধের দাম ছিল ৫০ সেন্ট। অল্প সময়ের মধ্যেই পলিন ওয়েইন পরিচিতি পেয়ে যায়। ন্যাশনাল জার্নাল মাত্র দুই বছরে গাভীটিকে নিয়ে ২০টি প্রতিবেদন প্রকাশ করে। বিভিন্ন ডেইরি প্রদর্শনীতেও প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে পাঠানো হতো তাকে। তবে পলিনের জীবনে ছিল বেশ কিছু নাটকীয় ঘটনাও। একবার ভ্রমণের সময় ট্রেন থেকে হারিয়ে গিয়ে গাভীটি কসাইখানায় পৌঁছে যায়। দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।পলিনের জনপ্রিয়তা এতটাই ছিল যে এক শিক্ষক গোপনে হোয়াইট হাউসের লনে প্রবেশ করে গাভীটির দুধ চুরি করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয় : গাভী দুধ জনপ্রিয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুধ থেকে প্রদর্শনী সবখানেই জনপ্রিয় ছিল প্রেসিডেন্টের গাভী

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x