বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে যুবদল: রিজভী

তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে যুবদল: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি উৎসাহিত হয় বা রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠার সুযোগ পায়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। এর আগে সোমবার রাতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। এ ধরনের কর্মকাণ্ড পতিত ফ্যাসিবাদী শক্তিকে প্রাসঙ্গিক করে তোলার সুযোগ তৈরি করছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জিয়া উদ্যানে সমবেত হন।আরও পড়ুন,রিজভীর বক্তব্যপরে রিজভীর নেতৃত্বে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রিজভী বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো পরিকল্পিত বলে মনে করে দলটি। এসব প্রচারণা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন রিজভী। তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে সংগঠনটির যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। অতীতের নির্যাতনের কথা তুলে ধরে রিজভী বলেন, রাজনৈতিক আন্দোলনের কারণে যুবদলের নেতাকর্মীদের বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। অনেককে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। তারপরও তারা গণতান্ত্রিক আন্দোলন থেকে পিছিয়ে যাননি। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক রাজনীতি বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের পুনর্গঠন এবং মানুষের আর্থিক উন্নয়নেও সংগঠনটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অপপ্রচারে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না বললেন রিজভী

দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রশ্নগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার ২২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রিজভী বলেন অপপ্রচারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। তার দাবি জনমনে ধোঁয়াশা তৈরি করার উদ্দেশ্যেই বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি এটিকে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকার প্রমাণ হিসেবে তুলে ধরেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি জানতে চান এসব ঘটনার সঙ্গে কারা জড়িত। বাসে আগুন ও বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।রিজভীর বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক কিছু অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শুধু আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই জড়িত কি না অথবা অন্য রাজনৈতিক পক্ষও এর সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। তার বক্তব্যে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠে আসে।আড়ও পড়ুন,গাজী নজরুলের আসনে বিকল্প মুখ খুঁজছে জামায়াত এসব অভিযোগ রাজনৈতিক বক্তব্য হিসেবে এসেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের বিষয়। সাম্প্রতিক যাত্রাবাড়ীর একটি ককটেল বিস্ফোরণের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজন গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ নিয়ে অভিযোগ করেন। তিনি দাবি করেন আওয়ামী লীগ জামায়াত ও এনসিপি একত্রে এসব কর্মকাণ্ডে জড়িত। তবে এটি তার অভিযোগ। এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর বক্তব্য এবং তদন্তের ফলাফল আলাদাভাবে বিবেচনার বিষয়। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে রাশেদ খান এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের কথাও বলেন। তার দাবি এতে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত তা জানা যেতে পারে। জাতীয় প্রেসক্লাবের এই আলোচনা সভায় দেশের গণতান্ত্রিক পরিবেশ বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি এবং সাম্প্রতিক সহিংসতার অভিযোগসহ চলমান রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন বক্তারা।

অপপ্রচারে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না বললেন রিজভী