মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে যা বললেন কনকচাঁপা

নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে যা বললেন কনকচাঁপা

ইসলাম ধর্মের প্রতি নিজের গভীর বিশ্বাস ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনি বলেছেন, অন্য সব ধর্মের প্রতি সম্মান রেখেই নিজের ধর্ম ইসলাম, স্রষ্টা আল্লাহ তাআলা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করতে তাঁর কোনো জড়তা বা কুণ্ঠাবোধ নেই বলেও জানিয়েছেন এই শিল্পী। রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন কনকচাঁপা। সেখানে তিনি নিজের পরিচয়, পারিবারিক জীবন, পড়াশোনার প্রতি আগ্রহ এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে বিস্তারিত তুলে ধরেন। পোস্টে কনকচাঁপা নিজেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক ও গর্বিত মুসলমান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর সংগীতজগৎ রয়েছে এবং অসংখ্য ভক্ত তাঁর ভালোবাসার প্রতিচ্ছবি। ভক্তদের তিনি নিজের মতোই ভালোবাসেন ও সম্মান করেন। নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে এই সংগীতশিল্পী জানান, তাঁর বাবা আজিজুল হক মোর্শেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক ছিলেন। তাঁর মা মোমেনা জাহান একজন ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক। আরও পড়ুন,রেকর্ড গড়ল অপূর্ব-নীহাতাঁদের আদি নিবাস সিরাজগঞ্জের কাজিপুরে হলেও কনকচাঁপার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তাঁর স্বামী মইনুল ইসলাম খান একজন সুরকার ও সংগীত পরিচালক। ধর্মীয় বিশ্বাস প্রসঙ্গে কনকচাঁপা বলেন, তিনি নিয়মিত আল্লাহকে স্মরণ করতে ভালোবাসেন। পবিত্র কোরআন আরবিতে পড়ার পাশাপাশি বাংলায় এর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করেন। তাঁর মতে, মানবতার জন্য কাজ করার সঙ্গে ধর্মীয় অনুশাসন মেনে চলার কোনো বিরোধ নেই। বরং ধর্মীয় বিশ্বাস ও মানবিক মূল্যবোধ একসঙ্গে ধারণ করেই মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। তিনি আরও বলেন, সব ধর্মের মূল শিক্ষা শান্তি। তবে নিজের বিশ্বাস ও ধর্মীয় অনুশাসনকে ধারণ করার ক্ষেত্রে তাঁর কোনো সংকোচ নেই। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিদ্রূপেরও সমালোচনা করেন তিনি। পোস্টের শেষাংশে কনকচাঁপা জানান, মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে নয়, বরং নিজের অন্তরের দৃঢ় বিশ্বাস থেকেই তিনি ভালোবেসে ইসলামকে ধারণ করেছেন। একই সঙ্গে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।