রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দেশের সব স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করতে হবে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালকের পাশাপাশি দেশের সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে ad-admin@dshe.gov.bd ই-মেইল ঠিকানায় প্রতিবেদন পাঠাতে হবে।

আরও পড়ুন, বইয়ের স্টলে গল্প রহস্য আর বিজ্ঞানে মেতে শিক্ষার্থীরা

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে গঠিত কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করাই এ কমিটি গঠনের উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট নির্দেশনায় জানানো হয়েছে।

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান মাউশি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

দেশের সব স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x