বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দুর্গাপূজার ছুটিতেও চালু থাকবে কাস্টমস কার্যক্রম

দুর্গাপূজার ছুটিতেও চালু থাকবে কাস্টমস কার্যক্রম

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির মধ্যেও দেশের কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির দিনগুলোতে বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর এনবিআরের কাস্টমস নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সংস্থাটির দ্বিতীয় সচিব কাস্টমস নীতি রেজাউল করিম। নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও স্টেশনগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা ও ভোমরাসহ বিভিন্ন কাস্টমস হাউস ও স্টেশনের কমিশনারদের চিঠি পাঠিয়েছে এনবিআর। আরও পড়ুন,দক্ষতার ঘাটতিতে চাকরি পাচ্ছেন না শিক্ষিত তরুণেরাপাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকেও বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার অব কমার্স, ঢাকা মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। এনবিআরের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে সম্ভাব্য বিঘ্ন কমানো এবং দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা। বিশেষ করে পণ্য খালাস ও রপ্তানিসংশ্লিষ্ট কার্যক্রমে যাতে দীর্ঘসূত্রতা তৈরি না হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ। তবে ছুটির দিনগুলোতে কোন কোন সেবা ঠিক কী সময়সূচিতে পরিচালিত হবে, সে বিষয়ে নির্দেশনায় বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র সফর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সোমবার বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর পরদিন সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি নিয়মিত সরকারি কার্যক্রমে যোগ দেন।সোমবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সচিবালয়ে সাক্ষাৎ করেন। এটি ছিল রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। সাক্ষাতে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।এরপর দুপুরের দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।আড়ও পড়ুন,দূষিত বায়ু ও তামাকে ঝুঁকিতে ফুসফুস, সচেতনতার আহ্বানপ্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এসব তথ্য জানিয়েছেন।এদিকে সোমবার বিকেল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকে সরকারের বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন জাতীয় অগ্রাধিকার, শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, মানবিক বিষয় ও টেকসই উন্নয়ন নিয়ে বক্তব্য দেন। সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।দেশে ফিরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার মধ্য দিয়ে সফর-পরবর্তী সরকারি কার্যক্রমও শুরু হলো।

যুক্তরাষ্ট্র সফর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম শুরু