শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দাউদকান্দি থানায় আটক ২৮ কিশোরকে ঘিরে হট্টগোল

দাউদকান্দি থানায় আটক ২৮ কিশোরকে ঘিরে হট্টগোল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে থানার একটি কক্ষের ভেতরে উল্টে থাকা প্লাস্টিকের চেয়ার এবং দরজা ভাঙা অবস্থায় দেখা যায়। স্থানীয় এক বাসিন্দার দাবি, কয়েকজন কিশোর ওই কক্ষ থেকে বের হওয়ার সময় চেয়ার ও দরজা ভাঙচুর করে। পরে থানার সামনে উত্তেজনা তৈরি হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে অভিভাবক ও স্বজনদের শান্ত করার চেষ্টা করেন।তবে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক রেজুয়ানুল হক বলেন, থানার কোনো কক্ষের দরজা বা আসবাব ভাঙচুর হয়নি। তাঁর ভাষ্য, রাতে অভিভাবকদের ডেকে এনে তাঁদের জিম্মায় কিশোরদের ছেড়ে দেওয়া হয়েছে। একাধিক অভিভাবক দাবি করেন, আটক কিশোরদের অধিকাংশের বিরুদ্ধে পুলিশের অপরাধসংক্রান্ত কোনো রেকর্ড নেই এবং তারা সহপাঠীদের সঙ্গে স্বাভাবিকভাবে আড্ডা দিচ্ছিল।আড়ও পড়ুন,মাছের ড্রামভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহতপরে সন্ধ্যার পর আড্ডাস্থলে না বসার মুচলেকা নিয়ে আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। থানায় কোনো ঘটনা ঘটেনি দাবি করে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাটিকে ‘ভুল–বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন।

গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন

ঢাকা মহানগর পুলিশের গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদায়ন করা হয়েছে। একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশ বা ডিবি বিভাগে বদলি করা হয়েছে।বুধবার ২৩ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব পদায়ন ও বদলির তথ্য জানানো হয়।অফিস আদেশ অনুযায়ী ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে ডিবি বিভাগে বদলি করা হয়েছে। তবে অফিস আদেশে তাঁর বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।ফরিদুল ইসলামের বদলি নিয়ে এরই মধ্যে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে এসব অভিযোগের সত্যতা কিংবা অভিযোগের ভিত্তিতেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সে বিষয়ে অফিস আদেশে কোনো তথ্য দেওয়া হয়নি।আড়ও পড়ুন,পাসপোর্ট হারালে অনলাইনে রিপোর্টের পাশাপাশি করতে হবে জিডিএর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে গুলশান মডেল থানার তৎকালীন ওসি মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়। এর কয়েকদিনের মধ্যেই গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়নের সিদ্ধান্ত এলো।ডিএমপির গুরুত্বপূর্ণ দুটি থানা হিসেবে গুলশান ও বনানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ওসিদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। অপরাধ দমন নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সেবামূলক কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ।নতুন দায়িত্ব পাওয়া আবু জায়েদ মো. নাজমুন নুর গুলশান মডেল থানার কার্যক্রম পরিচালনা করবেন। আর মো. সালাউদ্দিন দায়িত্ব নেবেন বনানী থানায়। অন্যদিকে মো. ফরিদুল ইসলাম ডিবি বিভাগে দায়িত্ব পালন করবেন। নতুন কর্মকর্তারা দায়িত্ব নেওয়ার পর গুলশান ও বনানী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবায় কী ধরনের কার্যক্রম গ্রহণ করেন এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন