শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
মাছের ড্রামভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

মাছের ড্রামভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

গাজীপুরে মাছের ড্রামভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার বিকেল ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে জয়দেবপুর বনমালা টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল মাছের ড্রামভর্তি একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অন্য যাত্রীদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে আরও একজনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে।নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন। তাদের বয়স যথাক্রমে ৪২ ও ৪৪ বছর। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।আড়ও পড়ুন,রামেক হাসপাতালে দালাল চক্রের সাত সদস্যের কারাদণ্ডএ ঘটনায় আহত হয়েছেন আব্দুল মোতালেব আল আমীন ও রুবেল হোসেন। আহতদের মধ্যে দুজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত রুবেল হোসেনকে স্বজনরা ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শেখ ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং দুইজন আহত ছিলেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে রাফিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় রাফিয়ার মা ও ছোট বোনসহ মাহিন্দ্রার আরও চার যাত্রী আহত হয়েছেন।সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদী গ্রামের মনির হাওলাদারের মেয়ে।পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারকে সঙ্গে নিয়ে মাহিন্দ্রায় করে টেকেরহাট বন্দরের দিকে যাচ্ছিল রাফিয়া। মাহিন্দ্রাটি বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।সংঘর্ষে মাহিন্দ্রাটি ক্ষতিগ্রস্ত হয় এবং রাফিয়াসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আড়ও পড়ুন,নিরাপত্তার বিকল্প খুঁজছেন অভিভাবকেরারাদুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে রাফিয়ার মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারও রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।মস্তফাপুর হাইওয়ে থানার এসআই আনোয়ার জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত খান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। হাসপাতাল থেকে নিহত কিশোরীর মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত