শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের সঞ্চালনায় সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন,  আড়ও পড়ুন,ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যুপৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু এবং সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে নিজেদের অবস্থান তুলে ধর।সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপতৎপরতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে নিজেদের অবস্থান তুলে ধরেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ফেনী শহরের বিভিন্ন সড়কে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। জেলা ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ি রোডের পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান।কর্মসূচিতে জেলা ও শহর পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।সমাবেশে বক্তব্যে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, একটি চিহ্নিত চক্র সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে।তিনি বলেন, জনস্বার্থ এবং দেশের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে।আড়ও পড়ুন,নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধারকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।তবে সমাবেশে উত্থাপিত পরিকল্পিত সহিংসতা ও অপতৎপরতার অভিযোগের বিষয়ে কোনো নির্দিষ্ট ঘটনার বিস্তারিত এই বক্তব্যে তুলে ধরা হয়নি।বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তার দাবি, ক্ষমতা গ্রহণের সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দ্রব্যমূল্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে জনগণের ওপর। এ সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমেছে ভবিষ্যতে গ্রামগঞ্জ থেকেও মানুষ ঢাকামুখী হতে পারে বলে সতর্ক করেন।সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি অভিযোগ করেন, আড়ও পড়ুন,এনসিপির সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কটের ঘোষণাগভীর রাতে প্রতি লিটার তেলের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সাত মাসে তিনবার দাম বাড়িয়ে জনগণের ওপর ভোগান্তির বোঝা চাপানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এই নেতা।এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনসহ প্রতিটি খাতে এর প্রভাব পড়ে।ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েম তেল গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানান। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ