জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তার দাবি, ক্ষমতা গ্রহণের সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দ্রব্যমূল্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে জনগণের ওপর। এ সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমেছে ভবিষ্যতে গ্রামগঞ্জ থেকেও মানুষ ঢাকামুখী হতে পারে বলে সতর্ক করেন।সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি অভিযোগ করেন,
আড়ও পড়ুন,এনসিপির সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কটের ঘোষণা
গভীর রাতে প্রতি লিটার তেলের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সাত মাসে তিনবার দাম বাড়িয়ে জনগণের ওপর ভোগান্তির বোঝা চাপানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এই নেতা।এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনসহ প্রতিটি খাতে এর প্রভাব পড়ে।ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েম তেল গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানান। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।
মতামত