শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
শিশুকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে যুবক আটক

শিশুকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে যুবক আটক

পটুয়াখালীর দুমকীতে এক শিশুকে খাবার ও আর্থিক প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা এবং শারীরিকভাবে হয়রানির অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।শিশু ও তার পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে সোমবার বিকেলে ফুফুর বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখান দেলোয়ার। পরে তাকে পাশের একটি ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।এ সময় শিশুটি সেখানে যেতে বাধা দিলে দেলোয়ারের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়া এবং তার জামা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় শিপন শরীফ রাজীব শহিদুল সরোয়ার আকনসহ কয়েকজন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে রাত ৩টার দিকে শিশুটি তার স্বজনদের সঙ্গে নিয়ে দুমকী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করে।অভিযোগ পাওয়ার পর ওই রাতেই পুলিশ অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। আড়ও পড়ুন,জ্বালানির দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়াপরদিন মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে দুমকী থানায় মামলা দায়ের করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়।তবে দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে বলে দাবি করেন।দেলোয়ারের ভাষ্য অনুযায়ী ৫ আগস্টের পর তার দোকানে হামলার ঘটনা ঘটেছিল। দীর্ঘদিন পর আবার ব্যবসা শুরু করার পর নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানিয়েছেন ভুক্তভোগীর মা রাত ৩টার দিকে থানায় এসে অভিযোগ দেওয়ার পরই অভিযুক্তকে আটক করা হয়। সকালে মামলা দায়েরের পর তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।