বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
কাজিকে তুলে নিয়ে চাঁদা আদায় দল থেকে বহিষ্কার যুবদল নেতা

কাজিকে তুলে নিয়ে চাঁদা আদায় দল থেকে বহিষ্কার যুবদল নেতা

মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী কাজি মো. হাবিবুর রহমানের অভিযোগ, সোমবার বেলা দুইটার দিকে মুন্সিগঞ্জ শহরের কাটাখালী এলাকার বাসা থেকে তাকে বিয়ে পড়ানোর কথা বলে প্রথমে তার কার্যালয়ে এবং পরে জোর করে মুক্তারপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে কাজির লাইসেন্স বাতিল এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে হাবিবুর রহমান টাকা দিতে রাজি হলে তাকে মুন্সিগঞ্জ কাঁচারিবাজারের অগ্রণী ব্যাংক শাখায় নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন,কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজসেখানে তার হিসাব থেকে দুই লাখ টাকা তুলে স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে রাজিব হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তসলিমউদ্দিন জানিয়েছেন, মামলার পর রাজিবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর ছেলে সাংবাদিক নাহিদ হাসানের দাবি, ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য তাদের ওপর চাপ দেওয়া হয়েছিল। মামলা করলে পরিবার বিপদে পড়তে পারে বলেও ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর রাজিব হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। মঙ্গলবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। পুলিশ বলছে, মামলার বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের সঞ্চালনায় সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন,  আড়ও পড়ুন,ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যুপৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু এবং সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে নিজেদের অবস্থান তুলে ধর।সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপতৎপরতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে নিজেদের অবস্থান তুলে ধরেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ফেনী শহরের বিভিন্ন সড়কে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। জেলা ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ