শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
রোনালদোকে ঘিরে পর্তুগালে গুঞ্জন, কোচ জর্জ জেসুসের সঙ্গে কী ঘটছে?

রোনালদোকে ঘিরে পর্তুগালে গুঞ্জন, কোচ জর্জ জেসুসের সঙ্গে কী ঘটছে?

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন পর্তুগিজ তারকা। দীর্ঘ ১৮ বছর পর জাতীয় দলের কোনো ম্যাচে মাঠে নামতে না পারার ঘটনা ঘটে তাঁর ক্ষেত্রে।ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মাঠে গিয়ে জয় উদ্‌যাপনও করেননি রোনালদো। বেঞ্চ থেকেই সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। এ কারণে তাঁর মন খারাপ বা দলের সঙ্গে কোনো ভুল–বোঝাবুঝি হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।এর মধ্যেই ডেনমার্ক ম্যাচের প্রস্তুতিতে আরও কিছু ঘটনা সেই আলোচনাকে বাড়িয়ে দিয়েছে। পর্তুগাল বর্তমানে সুইডেনের মালমোতে অনুশীলন করছে। সংবাদমাধ্যম ‘এ বোয়া’র তথ্য অনুযায়ী, দলীয় অনুশীলন শুরুর প্রায় আধা ঘণ্টা আগে রোনালদো মাঠে গেলেও কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান। স্টেডিয়ামের জিমের সরঞ্জাম পছন্দ না হওয়ায় তিনি হোটেলে ফিরে সেখানে অনুশীলন করেন বলে জানা গেছে।পর্তুগাল ফুটবল ফেডারেশনের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অনুশীলনের আগে কোচ জর্জ জেসুস পুরো দলের সঙ্গে সেশনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আড়ও পড়ুন,দেশভাগের পর প্রথমবার ব্রহ্মপুত্র নৌপথে ভারত থেকে বাংলাদেশে পণ্য আসছেসে কারণেই রোনালদো দলের সঙ্গে স্টেডিয়ামে গিয়েছিলেন।নরওয়ে ম্যাচের পর রোনালদোর সঙ্গে এ বিষয়ে কথা বলার কথা জানিয়েছিলেন কোচ জেসুস। পরবর্তীতে মালমোর স্টেডিয়ামে রোনালদোর সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গেছে। একই সময়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করে কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।তবে রোনালদো ও কোচের মধ্যে সরাসরি বিরোধের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। পর্তুগাল ফুটবল ফেডারেশনও তাঁর কোনো চোটের কথা জানায়নি।নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে রোনালদো বদলি খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিক অনুশীলনেও অংশ নেননি। স্টেডিয়ামের জিমে অনুশীলন করেছিলেন তিনি। অন্যদিকে, ম্যাচের পর কোচ জেসুস জানিয়েছিলেন, রোনালদোকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।এখন সবার নজর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচে। সেখানে রোনালদো মূল একাদশে থাকবেন কি না, মাঠে নামবেন কি না এবং দলের অনুশীলনে তাঁর অংশগ্রহণ কেমন হয়—এসবই আলোচনার কেন্দ্রে রয়েছে।

রোনালদোর হতাশার রাতে জয় পেল পর্তুগাল

বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচেই হতাশায় ডুবলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাতটি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যভ্রষ্ট করলেন তিনি। দ্বিতীয়ার্ধে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে অধিনায়কের এমন অফ-ডে সত্ত্বেও জয়বঞ্চিত হয়নি পর্তুগাল। জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ওয়েলসকে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে লিসবনে ঘরের মাঠে ওয়েলসকে আতিথ্য দেয় পর্তুগাল। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৬০ শতাংশের বেশি পজেশনের পাশাপাশি মোট ২৩টি শট নেয় তারা। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে ওয়েলস মাত্র পাঁচটি শট নিতে পারে এবং সেগুলোর কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন রোনালদো। জোয়াও ফেলিক্সের থ্রু পাস থেকে পাওয়া প্রথম সুযোগেই গোলের চেষ্টা করেন তিনি। তবে ডি-বক্স থেকে নেওয়া তার কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আরও একটি শট নেন পর্তুগিজ অধিনায়ক। সেটিও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।২২ মিনিটে ম্যাচের প্রথম ও শেষ গোলটি আসে জোয়াও ফেলিক্সের পা থেকে। বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো নিচু শট ওয়েলসের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে এটি ফেলিক্সের ৫৮ ম্যাচে ১৩তম গোল।বিরতির পর রোনালদোর সামনে আসে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগগুলোর একটি। রুবেন নেভেস ছয় গজ বক্সের সামনে দুর্দান্ত একটি ক্রস বাড়ালে ওয়েলসের গোলরক্ষক একদিকে সরে যান। ফলে সামনে ছিল প্রায় ফাঁকা গোলপোস্ট। কিন্তু অবিশ্বাস্যভাবে রোনালদোর পায়ে লেগে বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নিজের এমন মিসে হতাশা প্রকাশ করেন ৪১ বছর বয়সী এই তারকা।আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিনএরপর আরও একবার গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান তিনি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। পরে আরও একটি দুর্বল শট নিলেও সেটি সহজেই নিয়ন্ত্রণে নেন ওয়েলসের গোলরক্ষক।৬৭ মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ জর্জ জেসুস। মাঠ ছাড়ার সময় তার মুখে ছিল হতাশার ছাপ। তবে গ্যালারিতে থাকা পর্তুগালের সমর্থকরা তাকে শুভকামনা জানান।শেষদিকে ওয়েলস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি। ৭৩ মিনিটে তারা একটি শট নেয় যা লক্ষ্যে রাখতে পারেনি। এর পরের মিনিটেই তাদের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। সেটি জালে ঢুকলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জোয়াও ফেলিক্সের ২২ মিনিটের গোলই হয়ে থাকে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। রোনালদোর হতাশার রাত হলেও পর্তুগাল ১-০ ব্যবধানের জয় দিয়ে নেশনস লিগের নতুন আসর শুরু করেছে।

রোনালদোর হতাশার রাতে জয় পেল পর্তুগাল