ক্রাইম এক্সপ্রের্স
২০ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিককে অসদাচরণ ও হেয় প্রতিপন্ন করার অভিযোগ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মোঃ নাদিদ হোসাইনের বিরুদ্ধে

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক সাংবাদিকের সাথে অসদাচরণ ও হেয় প্রতিপন্ন করার অভিযোগে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ নাহিদ হোসাইনের কাছে লিখিত কৈফিয়ত তলব করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাজেদুর রহমান।

জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ তারিখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল সংক্রান্ত সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে উপস্থিত হন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আনজার শাহ। এ সময় নিজের পরিচয়পত্র প্রদর্শনের পরও ডাঃ নাহিদ হোসাইন তাঁর সাথে যথাযথ আচরণ না করে অসদাচরণ করেন এবং তাঁকে হেয় প্রতিপন্ন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সংক্ষুব্ধ সাংবাদিকরা বিষয়টি মৌখিক ও লিখিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ আকারে দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই আচরণ একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত আচরণ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার সম্পর্কিত পরিপন্থী। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাজেদুর রহমান গত ১৮ জুলাই ২০২৬ তারিখে ডাঃ নাহিদ হোসাইনের কাছে একটি আনুষ্ঠানিক কৈফিয়ত তলব পত্র প্রেরণ করেন। চিঠিতে ঘটনার বিষয়ে সুস্পষ্ট, বিস্তারিত ও লিখিত ব্যাখ্যা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে দপ্তরে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কৈফিয়ত তলব পত্রের অনুলিপি সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং কুমিল্লার সিভিল সার্জন বরাবর। স্থানীয় সূত্র জানায়, এর আগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিভিল সার্জন সরেজমিন পরিদর্শন করেন এবং হাসপাতাল গেট ও আশপাশে ভাসমান ডাস্টবিন নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের ধারাবাহিকতায় হাসপাতাল প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে সাংবাদিকের সাথে ঘটে এই অনভিপ্রেত ঘটনা।

স্থানীয় সাংবাদিক মহল ও সুশীল সমাজ এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং দায়িত্ব পালনরত সাংবাদিকদের সাথে সরকারি কর্মকর্তাদের সৌজন্যমূলক ও শালীন আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে অনেকে মনে করছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এ ধরনের জবাবদিহিতামূলক ব্যবস্থা অব্যাহত থাকা প্রয়োজন। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট চিকিৎসকের লিখিত কৈফিয়ত পর্যালোচনা করবে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

সাংবাদিককে অসদাচরণ ও হেয় প্রতিপন্ন করার অভিযোগ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মোঃ নাদিদ হোসাইনের বিরুদ্ধে

মিরপুরের হোটেল প্রজাপতিতে পুলিশের অভিযান

চিরিরবন্দরে ট্রাকের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যাত্রাবাড়িতে কথিত অবৈধ হোটেল ঘিরে নারী বাণিজ্য ও মাদকের অভিযোগ

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১১

বাকেরগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক সেমিনার অনুষ্ঠিত

১২

গণমাধ্যম ও নৈতিকতা: সাংবাদিক মো. শাহজাহান বাশার 

১৩

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

১৫

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

১৬

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

১৭

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১৮

চাকরি হারালেন হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার

১৯

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

২০