রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চায় না দাবি ট্রাম্পের

ট্রাম্প

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হুতিরা ফোন করে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেন কোনো পদক্ষেপ না নেয় সেই অনুরোধ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি শেষ পর্যন্ত ভালোভাবেই সামাল দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।তবে একই সময়ে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ট্রাম্প। হামলাটি ইরান চালিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।হামলার পর সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি সৌদি আরবের অন্যতম বিকল্প পথ।ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। তবে সৌদি আরব বলছে, হামলার জন্য ইরান নয় বরং ইরাক থেকে ছোড়া কয়েকটি ড্রোন দায়ী।রিয়াদ জানিয়েছে, হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা ব্যবস্থা না নিয়ে ইরাক সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।এদিকে ইয়েমেনে হুতিদের সামরিক অগ্রযাত্রা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত সপ্তাহের টানা অভিযানের পর লোহিত সাগরের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা এবং কৌশলগত কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এতে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের প্রভাব আরও বেড়েছে।সৌদি আরবের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বাধা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে লোহিত সাগরের পথ ব্যবহার করছে দেশটি। কিন্তু হুতিদের নতুন তৎপরতায় সেই পথও অনিশ্চয়তার মুখে পড়েছে।এরই মধ্যে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের নিয়ন্ত্রণে থাকা কৌশলগত বন্দরনগরী মোখায় হামলা চালিয়েছে। সরকারি বাহিনীর দাবি, এতে হুতিদের কয়েকটি যান ও অস্ত্র ধ্বংস হয়েছে এবং কয়েকজন হুতি নিহত হয়েছেন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের কারণে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর সংঘাতের তীব্রতায় আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ বাড়ছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যাওয়ায় বিশ্ববাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে

বিষয় : সংঘাত চায় যুক্তরাষ্ট্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চায় না দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x