রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

চীন থেকে বুলেট ট্রেন আনার আলোচনা চলছে জানালেন বিমানমন্ত্রী

বুলেট ট্রেন

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন, এসব ট্রেন ঘণ্টায় সাড়ে ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে গতি কিছুটা কম হলেও তাতে সমস্যা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।রোববার ১৩ সেপ্টেম্বর দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিমানমন্ত্রী।বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো সরকার আবার ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন কোনো নজির নেই। সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী এমপি ও নেতাদের একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাকেও তিনি নজিরবিহীন বলে মন্তব্য করেন।আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যারা চিন্তা করছেন সেটি দুরাশা। 

আড়ও পড়ুন,বাব আল–মানদেবের নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেনে তীব্র সংঘাত

বরং দলটির নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা প্রয়োজন।দেশের বিমানবন্দর নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে আরও বেশ কিছু উড়োজাহাজ আসছে। তাই আগামী ১০ বছরের মধ্যে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করতে হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।শেরপুরের পর্যটন উন্নয়ন নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আকস্মিক পাহাড়ি ঢল থেকে জেলার মানুষকে রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান।সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনসহ সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সার্কিট হাউজে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিষয় : বিমানমন্ত্রী বুলেট ট্রেন চীন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চীন থেকে বুলেট ট্রেন আনার আলোচনা চলছে জানালেন বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x